পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলা মঙ্গলকাব্যের ইতিকথা (খ্রিস্টীয় ১৪-১৭ শতক)

  বাংলা মঙ্গলকাব্য (খ্রিস্টীয় ১৪-১৭ শতক) (....একসময় ভারতের সর্বত্র বৌদ্ধধর্মের অধিকার প্রসার লাভ করে। বৌদ্ধধর্মের এই ব্যাপক প্রভাব থেকে বৈদিক হিন্দুধর্মকে রক্ষা করাব জন্য যখন সংস্কারের আবশ্যক হয়, তখন স্বর্গের দেবদেবীদের লৌকিক রূপ দিয়ে মর্ত্যভূমিতে প্রতিষ্ঠিত করার প্রবণতা কবিদের মধ্যে দানা বাঁধে।... এই পুরাণের প্রেরণা থেকেই বাংলায় বিভিন্ন ধারার মঙ্গলকাব্যের রচনা শুরু হয়।... ) খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে বাংলা সাহিত্যে কিছু ধর্মমূলক আখ্যানকাব্যের সন্ধান মেলে। বাংলা সাহিত্যের ইতিহাসে এই সব ধর্মমূলক আখ্যানকাব্যকে 'মঙ্গলকাব্য' অভিধায় চিহ্নিত করা হয়। 'মঙ্গল' অর্থাৎ কল্যাণ, এবং কল্যাণের সঙ্গে মাহাত্ম্যসূচক একটা সম্পর্ক যোজনা করে দেবদেবীদের মহিমা-কীর্তনের অভিপ্রায়ে রচিত হয়েছে বাংলা মঙ্গলকাব্য। আসলে দেবদেবীদের মহিমার প্রকাশ করা হয়েছে প্রধানত তাঁদের স্বেচ্ছাচারজনিত ভয়-ভীতির কারণে এবং কোনো কোনো ক্ষেত্রে তাঁদের কাছে কিছু পাওয়ার অভিলাষে। এসব অভিপ্রায়ে মঙ্গলকাব্যের কবিগণ বিশেষ কোনো শক্তির অধিষ্ঠাত্রী দেবী কিংবা দেবতার গুণকীর্তন করে এই ধারার কাব্যের সূচনা করেন। তবে ...

বাঙলা সাহিত্যের চৈতন্য যুগ (খ্রীঃ ১৫০০-খ্রীঃ ১৭০০)

বাঙলা সাহিত্যের চৈতন্য যুগ (খ্রীঃ ১৫০০-খ্রীঃ ১৭০০) শ্রী  শ্রীচৈতন্যের আবির্ভাব-কালে বাঙালী সমাজের অবস্থা... যদিও বৈষ্ণব প্রেরণা ছিল প্রতিরোধের প্রেরণা, সে প্রতিরোধ রাজনৈতিক নয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক। শ্রীচৈতন্য ১৪৮৬ খ্রীস্টাব্দে (১৪০৭ শকাব্দে) নবদ্বীপে জন্মগ্রহণ করেন, ১৫৩৩ খ্রীস্টাব্দে (১৪৫৫ শকাব্দে) পুরীতে তাঁর দেহাবসান হয়। তাঁর পিতা ছিলেন নবদ্বীপ-প্রবাসী শ্রীহট্টের পণ্ডিত জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবী। তাঁর এক অগ্রজ বিশ্বরূপ অল্প বয়সেই গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন।শ্রীচৈতন্যের নাম ছিল বিশ্বম্ভর, ডাকনাম ছিল নিমাই। তাঁর গায়ের রঙ ছিল গৌরবর্ণ, তাই তাঁর নাম গৌরাঙ্গ (গোরা)। অসাধারণ মেধাবী নিমাই কিন্তু বাল্যে ছিলেন অত্যন্ত চঞ্চলপ্রকৃতি-বিশিষ্ট; নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতদের ও টোলের পড়ুয়াদের ক্ষ্যাপাতে, জ্বালাতন করতে ওস্তাদ। সেদিনের নবদ্বীপ ছিল নব্য ন্যায়ের পীঠস্থান। এই দুষ্টু ছেলেই যৌবনে সেখানকার সর্বাগ্রগণ্য পণ্ডিত হয়ে উঠলেন। অধ্যাপক রূপে টোলও তিনি খুললেন। নবদ্বীপে তখন বৈষ্ণবধর্মেরও জাগরণ আরম্ভ হয়েছিল, তার ইতিহাস আছে; আর তা চৈতন্যদেবের সহচরদের দেখেও বোঝা যায়। নিমাই পণ্ডিতের জীব...